• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২০২৬-২০২৮ কার্যনির্বাহী পর্ষদ গঠন:টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
২০২৬-২০২৮ কার্যনির্বাহী পর্ষদ গঠন:টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কন্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মো: মাসুদ রুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম আলী খাঁ হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় নির্বাচন কমিশনার ও বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্র্যাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টিএমজিবির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ)। এছাড়া যুগ্ম সম্পাদক পদে ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন, কোষাধ্যক্ষ পদে আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদে টেকশহর ডটকমের রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ও টিএমজিবির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং টিবিএসের হেড অব মাল্টিমিডিয়া এনামুল হক মজুমদার (মজুমদার বাবু)।

আনুষ্ঠানিক ফল ঘোষণার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়।

দায়িত্ব গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্যে নবনিযুক্ত সভাপতি মাসুদ রুমী বলেন, “একটি পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে টিএমজিবি আরও ঐক্যবদ্ধভাবে সদস্যদের পেশাগত উন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং আইসিটি ও টেলিকম খাতের সামগ্রিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।”

বিদায়ী সভাপতি ও নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন বিগত দিনের সাফল্যের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব টিএমজিবিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

টিএমজিবি দেশের প্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকদের একটি শীর্ষস্থানীয় পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে তথ্য-প্রযুক্তি নির্ভর সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে চলেছে। গবেষণা, নীতি-নির্ধারণী গোলটেবিল বৈঠক, পেশাগত প্রশিক্ষণ ও প্রযুক্তিবিষয়ক কর্মশালার মাধ্যমে সংগঠনটি গণমাধ্যম ও আইসিটি খাতের মধ্যে একটি কার্যকর সেতু হিসেবে ভূমিকা রেখে আসছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930