বেলিয়া ২য় ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬-এ ব্যাপক সাড়া পেয়েছে ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বেলিয়া ২য় ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬-এ ব্যাপক সাড়া পেয়েছে ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
আন্তর্জাতিক মানের লিফট ও জেনারেটর সেবায় আস্থার প্রতীক ‘ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’: সিইও মো. আতিকুর রহমান খান
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেলিয়া ২য় ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এ দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় লিফট ও জেনারেটর সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CAPITAL elevator & engineering)। মেলা চলাকালীন এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. আতিকুর রহমান খান প্রতিষ্ঠানের পণ্য, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
মো. আতিকুর রহমান খান জানান, ২০০৯ সালে যাত্রা শুরু করা ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মূলত লিফট ও জেনারেটর সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। লিফটের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত তিনটি ব্র্যান্ড নিয়ে কাজ করছে জার্মানির গ্লোরিয়া (Gloria) (যার বাংলাদেশের একমাত্র পরিবেশক বা সোল ডিস্ট্রিবিউটর তারা), তুরস্ক ও চীন থেকে আমদানিকৃত আর্ক (Ark), এবং বহুল প্রচলিত ফুজি (Fuji) ব্র্যান্ড । ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী চীন ছাড়াও জার্মানি, কোরিয়া, জাপান ও তুরস্ক থেকে সরাসরি লিফট আমদানি করা হয় । এছাড়া জেনারেটরের ক্ষেত্রে ইতালির গ্রিন পাওয়ারের প্রিন্সিপালসহ পারকিন্স (Perkins) এবং চীন থেকে কামিন্স (Cummins) ও ল্যাম্বার্ড (Lombard) ব্র্যান্ডের জেনারেটর সরবরাহ করা হয় । বিশেষ করে ১২০০ থেকে ১৫০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বড় রেঞ্জের জেনারেটরগুলো সরাসরি ইউরোপ (ইতালি) থেকে আমদানি করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭০০-এর অধিক প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে ৫০০-এর বেশি প্রকল্পে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে । তাদের উল্লেখযোগ্য কর্পোরেট গ্রাহকদের তালিকায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী (নেভি), ইউএনডিপি (UNDP), সেভ দ্য চিলড্রেন, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপেক্স, উইন্ডি গ্রুপ, বেঙ্গল গ্রুপ এবং সিম গ্রুপের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান ।
লিফট ক্রয়ের পূর্বে ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিইও মো. আতিকুর রহমান খান তিনটি বিষয় যাচাই করার পরামর্শ দেন প্রথমত, সংশ্লিষ্ট কোম্পানির চলমান ২-৩টি প্রজেক্ট পরিদর্শন করে গ্রাহকদের মতামত নেওয়া; দ্বিতীয়ত, প্রতিষ্ঠানটির অফিস পরিদর্শন করা; এবং তৃতীয়ত, তাদের ওয়্যারহাউস ঘুরে দেখা এর ফলে প্রতিষ্ঠানটির বিক্রয়োত্তর সেবা দেওয়ার সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়
গ্রাহকসেবায় কোনো ধরনের আপস করা হয় না উল্লেখ করে তিনি জানান, তাদের কোনো চুক্তিভিত্তিক (কন্ট্রাক্ট বেস) কর্মী নেই; বরং সারা দেশে নিজস্ব বেতনভুক্ত দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ান টিম রয়েছে । ঢাকার রয়েছে তাদের প্রধান কার্যালয় এবং তাদের মেইনটেন্যান্স সেন্টারের পাশাপাশি টাঙ্গাইল, ফেনী, খুলনা ও রাজবাড়ীতে তাদের টিম কাজ করছে । আগামী মাসে পর্যটন নগরী কক্সবাজারেও তাদের নতুন অফিস ও বড় একটি সার্ভিস টিম চালু হতে যাচ্ছে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সকাল ৬টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত দুটি শিফটে টিম কাজ করে। এছাড়া রাত ১২টার পর যেকোনো জরুরি প্রয়োজনে বিশেষ ইমার্জেন্সি টিম সর্বদা প্রস্তুত থাকে।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি সত্ত্বেও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি এবং আগ্রহ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মো. আতিকুর রহমান খান। মেলার পরও মানসম্মত লিফট ও জেনারেটর সেবার জন্য আগ্রহী গ্রাহকদের ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।