বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর আওতায় গত ১৩ হতে ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মাঠ পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অদ্য ২৪ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয় লিখিত পরীক্ষা শতভাগ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করার নিমিত্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রাঙ্গামাটি পার্বত্য জেলা; জনাব মোহাম্মদ ইব্রাহীম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), চট্টগ্রাম জেলা এবং অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) জনাব ওবাইন, পিপিএম মহোদয়।