• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৪
বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এ বছরের জানুয়ারিতে তার নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।
তিনি বলেন, ‘ভারত আমাদের প্রধান প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত মূল্য দেয়।’
তিনি ২০২১ সালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর, এর আগে তার ভারত সফরসহ ২০২২ সালের সেপ্টেম্বরে নয়া দিল্লিতে তার সর্বশেষ দ্বিপক্ষীয় সফরের কথা স্মরণ করেন।
এ মাসের শুরুতে (৯ জুন) প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠানে তিনি অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি একই মাসে (জুন ২০২৪) নজিরবিহীনভাবে দ্বিতীয়বারের জন্য নয়া দিল্লি সফর করছি।’
তিনি বলেন, ‘যা আমাদের দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিনিয়ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন, যেখানে তারা দু’দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের উপায় ও অর্থ নিয়ে আলোচনা করেছেন।
তিনি মোদিকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকালে ভারতে পৌঁছান শেখ হাসিনা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930