• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফেনী জেলার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪
ফেনী জেলার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড

শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। ফেনী বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, পানি বন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌছে দিচ্ছে কোস্ট গার্ড ডুবুরীদল।