• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নিভাতে গিয়ে নিহত ও আহত পরিবারকে দুর্যোগ মন্ত্রণালয়ের ১৩ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নিভাতে গিয়ে নিহত ও আহত পরিবারকে দুর্যোগ মন্ত্রণালয়ের ১৩ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নিভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

এর মধ্যে ঢাকায় জাতীয় বার্ণ ইন্সিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রধান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাগণ এ অর্থের চেক হস্তান্তর করেন। এছাড়াও চিকিৎসারত , খন্দকার জান্নাতুল নাঈম ওয়ার হাউস ইন্সপেক্টর ৪২ শতাংশ দগ্ধকে দুই লক্ষ টাকা এবং মুহাম্মদ জয় হাসান ফায়ার ফাইটার ৫ শতাংশ দগ্ধকে ১ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়েছ।

উল্লেখ্য গত ২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সাক্ষাৎ
———————————-++————-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে আজ তার সচিবালয়স্হ দফতরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ,এনডিসি সাক্ষাৎ করেন।

এসম তাঁরা অগ্নিকান্ড, ভূমিকম্পসহ প্রভৃতি দুর্যোগে করনীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা অগ্নিনির্বাপককালে ফায়ার ফাইটারগনের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নিরোধক পোষাক ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সার্বিকভাবে বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের সহযোগিতার কথাও উল্লেখ করেন।