• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুনামগঞ্জের ছাতক থেকে ৯০ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
সুনামগঞ্জের ছাতক থেকে ৯০ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সদর কোম্পানী সিলেট এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক পৌরসভার একটি আবাসিক এলাকার ৩য় তলা বিশিষ্ট বিল্ডিংয়ে মাদক দ্রব্য রয়েছে। উক্ত সংবাদ পেয়ে অদ্য ৩০/০৮/২০২৫ ইং তারিখ আনুমানিক ১২.২৫ ঘটিকার সময় র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে তার দেখানো এবং খাটের নিচ হতে নিজ হাতে বাহির করে দেয়া মতে ৯০ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ১। রফিক মিয়া (৪৭), পিতা-নুরু মিয়া, সাং-মন্ডলীভোগ, ছাতক পৌরসভা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

৩। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রফিক মিয়া (৪৭) জব্দকৃত আলামত ৯০ বোতল অবৈধ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।

৪। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930