অদ্য ১২:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালীর সভাপতিত্বে নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে বিশেষ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জনাব জাকারিয়া তাহের এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী।
সভায় নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অপরাধ দমন ও প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নোয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।