• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুধারাম মডেল থানাধীন আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬
সুধারাম মডেল থানাধীন আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

অদ্য রবিবার নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় প্রধান অতিথি হিসেবে সুধারাম মডেল থানাধীন আন্ডারচর এলাকায় আন্ডারচর অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

পুলিশ সুপার মহোদয় ফিতা কেটে ক্যাম্পটির উদ্বোধন করেন।

উল্লেখ্য, আন্ডারচর, চরমটুয়া ও কালাদরফ—এই ৩টি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্ডারচরে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, একটি শান্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশ প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ডারচর এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই অস্থায়ী পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী এবং জনাব ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নোয়াখালী, জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930