• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ মোট ২৯ মাদক মামলার আসামি মোঃ বশির @কামরুল হাসান@জুয়েল (৫৩)’কে রাজধানীর শাহজাহানপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫
সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ মোট ২৯ মাদক মামলার আসামি মোঃ বশির @কামরুল হাসান@জুয়েল (৫৩)’কে রাজধানীর শাহজাহানপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৩

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৬টি মাদক মামলাসহ মোট ২৯ মামলার পলাতক আসামি মোঃ বশির@কামরুল হাসান@জুয়েল (৫৩), পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, সাং ১৬৭/১৬৮ শান্তিবাগ, থানাঃ শাহজাহানপুর, জেলাঃ ঢাকা’কে রাজধানী ঢাকার শাহজাহানপুর থানাধীন ঝিলপাড় শাহাদাত হোসেনের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে ২০/০৯/২০২৫ তারিখ ১৭০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে রাজধানী ঢাকার শাহজাহানপুর, পল্টন, তেজগাঁও, মতিঝিল ও রমনা থানায় ২৬টি মাদক মামলাসহ মোট ২৯টি মামলা রয়েছে। পরবর্তীতে শাহজাহানপুর থানার মামলা নং ১৪ (৮) ২০২১ এর প্রেক্ষিতে ধৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় বিজ্ঞ আদালত কর্তৃক ০২ বছরের সাজাপ্রাপ্ত হয়। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রাপ্তির পর থেকে উক্ত আসামি পলাতক রয়েছে। উক্ত আসামিকে গ্রেফতারের নিমিত্তে র‍্যাব-৩ এর গোয়েন্দা টিম কর্তৃক ছায়া তদন্ত শুরু করে এবং অদ্য ১৭০৫ ঘটিকায় র‍্যাব-৩ কর্তৃক উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031