অদ্য সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মোঃ মনিরুল হক হলে নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত নবীন কনস্টেবলদের ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
প্রধান অতিথি নবীনদের উদ্দেশে বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের মর্যাদা রক্ষায় প্রত্যেককে দায়বদ্ধভাবে কাজ করতে হবে।” ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নবীন কনস্টেবলগণ তাদের দায়িত্ব-কর্তব্য, আচরণবিধি ও পুলিশিং দক্ষতা বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করবেন মর্মে প্রধান অতিথি আশাবাদ ব্যাক্ত করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।