এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে নারী ও শিশু নির্যাতন, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৩, সিপিসি-২ এবং র্যাব-১১, সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালত কর্তৃক রায়ের প্রায় ১৮ দিন পর নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ গোলাম মোস্তফা@ভাষা (৩৭), পিতা- মোঃ জামাত আলী, সাং- সানন্দবাড়ী সবুজপাড়া, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুর’কে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মালির পাথর এলাকা থেকে ০৯/১০/২০২৫ তারিখ ২১০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় ১৬/০২/২০০৪ খ্রিঃ একটি ধর্ষণ মামলা রুজু হয় (মামলা নং-০৫)। উক্ত মামলার প্রেক্ষিতে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ জিআর নং-২২২(২)০৪ মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।