• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর ০১ জন সক্রিয় ডাকাত সদস্য আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর ০১ জন সক্রিয় ডাকাত সদস্য আটক

রবিবার ২০ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভন এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে আজ ২০ অক্টোবর ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে গোলাম হায়দার শোভন (৪০) কে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৯ টি দেশীয় অস্ত্র, ০১ টি মোবাইল, ফাকা স্বাক্ষরসহ ব্যাংক চেক ও দলিল, ০১ টি পাসপোর্ট, বিদেশী মুদ্রা (০৪ ডলার ও ১০০ রুপি) এবং ০১ টি ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ডসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।