• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভোলায় ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০৫ টি দেশীয় অস্ত্রসহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪
ভোলায় ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০৫ টি দেশীয় অস্ত্রসহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বুধবার রাত ০১৩০ ঘটিকা হতে সকাল ০৫০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০৫ টি দেশীয় অস্ত্র (০৫ টি রামদা) সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে রিয়াদ মাতাব্বরকে (৩৮) আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হন্তান্তর করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31