ভারতের বিখ্যাত জেসিআই- জেইন কর্ড ইন্ডাস্ট্রিজ প্রা: লিমিটেড ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে
ভারতের বিখ্যাত জেসিআই- জেইন কর্ড ইন্ডাস্ট্রিজ প্রা: লিমিটেড ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
রাজধানী ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হল-২ এ ৩০, ৩১ মে ও ১ জুন ২০২৪ এ অনুষ্ঠেয় ইন্টেক্স বাংলাদেশ এক্সিবিশনে ভারতের প্রখ্যাত জেইন কর্ড আরসি-ভেলভেট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লি: অংশ নেয়। বিরাট, নান্দনিক প্যাভিলিয়নের মাধ্যমে তারা তাদের সেরা মানসম্পন্ন টেক্সটাইল পণ্য তুলে ধরে। জেইন কর্ড গ্রুপ ইতিমধ্যে ভারতের ১ নম্বর কর্ডুরয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার বার্ষিক টার্নওভার ৯৫ মিলিয়ন এবং ৪০ একর জায়গায় প্লান্ট রয়েছে। জাপানী এবং ইউরোপীয়ান প্রযুক্তি সুবিধা সম্পন্ন প্রসেসিং হাউজ, প্রডাক্ট নকশায় প্রযুক্তির আদর্শ ব্যবহার ও দক্ষ টিম, বিভিন্ন জাতের সেরা ইয়ার্ন- সব মিলে জেইন কর্ড আর-সি ভেলভেটে সেরা ইন্ডাস্ট্রি হিসেবে রূপান্তরিত। ইতিমধ্যে জেসিআই পেয়েছে সম্মানজনক থ্রি-স্টার এক্সপোর্ট হাউজের তকমা। এই কোম্পানীর সমস্ত আন্তর্জাতিক সাস্টেইনেবল সনদ রয়েছে, যেমন- গ্লোবাল রিসাইকেলড স্টান্ডার্ড, এফএসসি, ইকো ভেরো, হিগ ইনডেক্স, সেডেক্স, ক্লিন চেইন, টেনসেল ইউরোপীয়ান ফ্লাক্স, ওর্গানিক এনওপি/১০০, ওইকো টেক্স ইত্যাদি। জগত বিখ্যাত সব নামকরা ব্রান্ড জেইন কর্ড-ভারতের ইয়ার্ন-গার্মেন্ট ব্যবহার করে। গ্রীণ সাসটেইনেবল বিজনেস পলিসি তারা বাস্তবায়ন করে চলেছে ২০০৫ সাল থেকে। কোম্পানীর হেড অফিস- মাইলোস্টন বেহরামপুর রোড, দিল্লী-জয়পুর হাইওয়ে, গুরুগ্রাম, ভারত। বাংলাদেশে অজিত কুমার ডালমিয়া জেসিআই কান্ট্রি-হেড হিসেবে সুচারুভাবে তার অভিজ্ঞ দায়িত্ব পালন করে যাচ্ছেন। জেইন-কর্ড ইন্ডাস্ট্রি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.jaincord.com