• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরউপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কদমতলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৯, ২০২৫
বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরউপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কদমতলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিগত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই আহুত মহাসমাবেশে যাওয়াকে কেন্দ্র করে ঢাকা-৪ আসনের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল রাজধানীর কদমতলীর শ্যামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। সংগঠনের থানা সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক আকনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা সাঈদ আহমদ, যুবনেতা জসীম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে একটি মিছিল শ্যামপুর বরইতলা রেললাইন, জুরাইনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ বলেন, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পতিত স্বৈরাচারের দোসর হামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা বর্বরতার মাধ্যমে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। মহাসমাবেশের মাধ্যমে পীর সাহেব চরমোনাই জাতিকে একটি ম্যাসেজের মাধ্যমে জানান দিতে চাইছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজের ঠাঁই নেই। প্রতিহিংসা ও জিঘাংসার রাজনীতি এদেশে আর চলতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ বলেন, বিগত ৫৪ বছরের শাসন ব্যবস্থা জাতি দেখেছে। এবার তারা ইসলামের শাসন দেখতে চায়। ইসলামের কথা শুনলে যাদের সহ্য হয় না, তাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930