• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ পানিসম্পদ মন্ত্রী‎

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬
‎জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ পানিসম্পদ মন্ত্রী‎




‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো তেমনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) মিলনায়তনে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে আসছিলো।আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ৩৬ জুলাই ছাত্র- জনতার ঐতিহাসিক বিজয় আসে ফ্যাসিস্ট হাসিনা পাশ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার মাধ্যমে।

‎মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই কোনো দলের একক কৃতিত্ব নয়, জুলাই হচ্ছে এদেশের জনগণের। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার মনে করিয়ে দেন তিনি।

‎তিনি আরও বলেন, জুলাই প্রশ্নে কোনো আপোষ নয়। বাংলাদেশে আর কখনোই ফাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকারও আহ্বান করেন মন্ত্রী।

‎এসময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়াও জুলাই সংগঠক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড়. মোঃ গোলাম রব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদুল ইসলাম আবিদকে সংবর্ধনা প্রদান করা হয়।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু, আইইবি সাধারণ সম্পাদক ও ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031