• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে তারা শ্রমিকবান্ধব সরকার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে তারা শ্রমিকবান্ধব সরকার

আজ বুধবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও গত দুই বছরে বাঁচার দাবি প্রতিষ্ঠিত হয়নি। ছাত্রদের মত শ্রমিকরা ক্ষমতার ভাগ দাবি করেনি, তারা কেবল অধিকার আর মর্যাদা চেয়েছে, তাও পূরণ হয়নি।তিনি অবিলম্বে , সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেলের পাশাপাশি শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার দাবি জানান।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে দরকার ছিল জীবনযাত্রার ব্যয় অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা।
তিনি বলেন, শ্রমিকের ন্যুনতম মানবিক জীবন নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বাড়বেনা। তিনি বলেন, শ্রমিককে বাঁচার মত মজুরি প্রদান একধরনের বিনিয়োগের মত।তিনি বলেন, শ্রমিকের বাঁচার আন্দোলন কোন চক্রান্ত ষড়যন্ত্র নয়। তিনি বলেন, নতুন বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে যে তারা শ্রমিক বান্ধব সরকার
তিনি শ্রমিকদের ঐক্য ও মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণীর মুক্তি নিশ্চিত করতে হবে।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে “বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান ‘ ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সংসদ সদস্য বিএনপি নেতা সামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশে এখন ৭ কোটি ৩৫ লক্ষ শ্রমিক ও শ্রমজীবী মানুষ। এই মানুষদের অধিকার প্রতিষ্ঠা না হলে গণ অভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হবে। তিনি বলেন, নতুন বিএনপি সরকারকে অবশ্যই শ্রমিকদের জনা মানবিক জীবনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে শ্রমিকদের অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা- আই এল ও এর সনদে স্বাক্ষর করেছে।সে কারণে শ্রমিকদের ন্যায্য মজুরিসহ তাদের গুণতান্ত্রিক দাবি পূরণে সরকার ও মালিকদের এক ধরনের বাধ্য বাধকতাও রয়েছে। তিনি বলেন,সংসদ সদস্য হিসাবে সংসদের ভিতরেও তিনি শ্রমিক অধিকারের পক্ষে ভূমিকা রাখবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, জুলাই এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণী হয়তো ভোটের অধিকার পেয়েছে, কিন্তু গত দুই বছরে শোষণ বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে ; কয়েকশত কারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছে কয়েক লক্ষ শ্রমিক; এর মধ্যে এক বড় অংশ নারী শ্রমিক। তিনি বলেন , শ্রমিকদের জীবন এখন আরও কঠিন ও দূর্বিসহ।।এই অবস্থার পরিবর্তন না হলে অভূত্থান, ভোট , গণতন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে।তিনি বলেন, লড়াইয়ের পথ ছাড়া আসলে কিছুই আদায় করা যাবেনা।
শ্রমিক নেতা মাহমুদ হোসেন শ্রমিকদের অধিকার সংক্রান্ত ১৫ দফা পেশ করেন এবং বলেন, এসব ন্যায্য দবি পূরণ না হলে শ্রমিক বাঁচতে পারবেনা।

অন্যান্য বক্তারা বলেন, আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে ও ফিরোজ আলীর সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির সহ শ্রম বিষয়ক সহ সম্পাদক, ফিরোজ আল মামুন মোল্লা, নৌযানশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, সরকারি প্রন্টিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি লোকমান হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির মেতা মোহাম্মদ আলী, চুন্নু সিকদার প্রমুখ।

সভার শুরুতে শহীদ আবু সাঈদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শ্রমিক শহীদ বদিউজ্জামান ও আবদুল লতিফসহ সকল জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930