• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তিতে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬
ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তিতে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তি এবং জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট: প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক এক আলোচনা সভা ও কথকতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে সকাল ১০টায় রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। তিনি বলেন, “যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাঁরাই গণতন্ত্র রক্ষার স্বার্থে ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন।”

বিশেষ আলোচকের বক্তব্যে কোটা বিরোধী ঐক্য জোটের প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন বলেন, “দীর্ঘ ১৭ বছরের গণক্ষোভ গণবিস্ফোরণে রূপ নিয়ে ২০২৪ সালে এই বিপ্লব সংঘটিত হয়। ফলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাবোধ থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন প্রশাসনের সংস্কার দাবি করে বলেন, “রাঙামাটির বিভিন্ন প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা গুপ্তভাবে অবস্থান করছে। অবিলম্বে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ করে প্রশাসনকে গণমুখী করার জোর দাবি জানাচ্ছি।” পাশাপাশি রক্তঝরা জুলাই-আগস্টের প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—
শাহিদা আক্তার: জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সোলায়মান: সাধারণ সম্পাদক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন, আব্দুল মান্নান রানা: সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাঙামাটি জেলা শাখা।

আলোচনা সভা শেষে গত ৩ আগস্ট শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রথম স্থান অর্জনকারীদের হাতে নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত ‘রক্তেভেজা গণ-অভ্যুত্থান: পাহাড়ের বৈষম্য’ বইটি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে জেলা বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, যুব সংহতি ও রাঙামাটি ভূমিহীন সংহতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আজ বিকেল ৫টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930