• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী মডেল থানা অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) বোতল বিদেশী মদ (হুইস্কি)সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫
নোয়াখালী মডেল থানা অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) বোতল বিদেশী মদ (হুইস্কি)সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক সুধারাম মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) বোতল বিদেশী মদ (হুইস্কি)সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার…

নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী এর তত্ত্বাবধানে গত ০৯/০৮/২০২৫ইং তারিখ ১৮.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভা ০৩নং ওয়ার্ড পূর্ব লক্ষ্মীনারায়ণপুর সাকিনস্থ নোয়াখালী সুপার মার্কেটের দক্ষিন পার্শ্বে আয়োজন বেকারী এন্ড সুইটস এর সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ঘটনাস্থলে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর একটি চৌকস টিম এসআই(নি.) মোঃ হেলাল উদ্দিন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক বিক্রি করাকালীণ উল্লেখিত আসামীকে ধৃত করেন এবং আসামীর হেফাজত হইতে ৪০ (চল্লিশ) বোতল হুইস্কি উদ্ধার পূর্বক ১৮.৪৫ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর নামঃ- ১। সুভাস চন্দ্র কুরী (৩২), পিতা-মৃত রশরাজ চন্দ্র করী, মাতা-রতনা রানী করী, সাং-বারাহীপুর, ৮নং ওয়ার্ড ২নং দাদপুর ইউনিয়ন (কুরী বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930