• ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুদুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুদুর রহমান

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইয়নশ্যাংগ গ্লোবাল সোর্সিং ও গ্রীন এনার্জি ই-বাইক সলিউশন-এর চেয়ারম্যান মাসুদুর রহমান।

চীনের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইয়নশ্যাংগ গ্লোবাল সোর্সিং (Yunshang Global Sourcing) এবং গ্রীন এনার্জি ই-বাইক সলিউশন (Green Energy E-Bike Solution)-এর বাংলাদেশের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব মাসুদুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মাসুদুর রহমান বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। এই উৎসব আমাদের ত্যাগের মহিমা শেখায় এবং একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। গ্রীন এনার্জি ই-বাইক সলিউশন সেই পথচলায় শামিল হতে পেরে গর্বিত। তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশের প্রতিটি ঘরে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা পৌঁছে দিতে। এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মাসুদুর রহমান সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দ যেন শুধু আমাদের ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষের সাথে এই আনন্দ ভাগ করে নেওয়াই হোক এবারের ঈদের সংকল্প।”

সবশেষে তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও নিরাপদ ঈদ উদযাপনের অনুরোধ জানান।

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930