ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলায় ‘ছুটি গ্রুপ’-এর নতুন আকর্ষণ এবং সাত তারকা মানের হোটেল প্রকল্প
ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলায় ‘ছুটি গ্রুপ’-এর নতুন আকর্ষণ এবং সাত তারকা মানের হোটেল প্রকল্প
নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
রাজীব দে ঢাকাঃ
প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৬-এ দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘ছুটি গ্রুপ’। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ এবং বিনিয়োগের দারুণ সুযোগ নিয়ে এসেছে।
মেলার এক সাক্ষাৎকারে ছুটি রিসোর্টস কক্সবাজার-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার **লামিয়া বিনতে সায়েদ** বলেন, “আমরা শুধু ভ্রমণপিপাসুদের জন্যই নয়, বরং যারা নিয়মিত ঘুরতে পছন্দ করেন না তাদের জন্য এমন এক ইন্টারেস্টিং প্যাকেজ নিয়ে এসেছি যেখানে আপনি নিজের রিসোর্টে থাকার সুযোগ পাবেন। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে আভিজাত্য এবং আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়া।”
লামিয়া বিনতে সায়েদ মেলায় গ্রুপের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান: ছুটি ভিলা: ছুটি গ্রুপের প্রথম হ্যান্ডওভার প্রজেক্ট যা ইতোমধ্যে সাফল্যের মুখ দেখেছে।
ছুটি বে (Chuti Bay): এটি বাংলাদেশের প্রথম সাত তারকা (7-star) মানের হোটেল প্রকল্প হতে যাচ্ছে। কক্সবাজারের কলাতলীতে অবস্থিত এই প্রকল্পটির মাধ্যমে পর্যটকরা বাংলাদেশে বসেই দুবাই বা থাইল্যান্ডের মতো বিলাসবহুল অভিজ্ঞতা পাবেন।
শেয়ার ওনারশিপ: পর্যটকরা এখন থেকে শুধু গ্রাহক হিসেবে নয়, বরং নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয়ের মাধ্যমে এই বিলাসবহুল সাত তারকা হোটেলের গর্বিত অংশীদার বা মালিক হতে পারবেন।
মেলার অফার ছাড়াও গ্রাহকরা সরাসরি বনানীতে অবস্থিত ছুটি গ্রুপের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। অফিসের ঠিকানা:ছুটি হাউস, বাড়ি নং- ২১, রোড নং- ২৮, ব্লক- কে, বনানী, ঢাকা। মেলার শেষদিন পর্যন্ত ছুটি রিসোর্টস-এর প্যাভিলিয়নে এসে যে কেউ তাদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ ও বুকিং দিতে পারবেন।