• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো ৭০ বোলার্ড পুলের ০২ টি শক্তিশালি টাগ বোর্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪
মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো ৭০ বোলার্ড পুলের ০২ টি শক্তিশালি টাগ বোর্ড

মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো বন্দরের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের টাগ বোট এম.টি নীল কমল ও এম.টি জয়মনি। টাগ বোট ০২ টি চিও
লি শিপইয়ার্ড, হংকং কর্তৃক নির্মাণ করা হয়। হংকং এর চিও লি শিপইয়ার্ড থেকে ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে ছেড়ে এসে অদ্য ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মোংলা বন্দরের ০৮ নং জেটিতে এসে পৌঁছে। এর পূর্বে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট। ৭০ বোলার্ড এর টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বানিজ্যিক
জাহাজসমুহকে দ্রুত ও নিখুঁত ভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে এতে করে
সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরে নব নিগন্তের সূচনা হলো।