• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রেইজিং ডে-২০২৬-এর উদ্বোধন, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত:

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রেইজিং ডে-২০২৬-এর উদ্বোধন, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত:

অদ্য ২৬/১০/২০২৬ খ্রি. সকাল ১০:৫০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স প্রাঙ্গণে সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রেইজিং ডে-২০২৬-এর উদ্বোধন করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়।

পুলিশ কমিশনার মহোদয় পুলিশ লাইন্সে উপস্থিত হলে এসএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরবর্তীতে পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় পুলিশ পতাকা ও এসএমপি‘র পতাকা উত্তোলন করেন। এ সময় এসএমপির একটি সুসজ্জিত দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে রেইজিং ডে-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ লাইন্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মহোদয়। আলোচনা সভায় এসএমপির কার্যক্রম ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুলিশ কমিশনা মহোদয় বক্তব্যে আতিয়া মহলের ঘটনায় বোমা হামলায় নিহত দুই পুলিশ ইন্সপেক্টরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা, টিমওয়ার্ক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, পুনাক এসএমপি সিলেটের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31