• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মাননা নিলেন প্রকৌশলী মোহাম্মদ মুঈদুল ইসলাম মুঈদ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মাননা নিলেন প্রকৌশলী মোহাম্মদ মুঈদুল ইসলাম মুঈদ

আইটিইটি বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত কমিটির জমকালো অভিষেক সম্পন্ন

দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বৃহত্তম পেশাজীবী সংগঠন ‘দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ’-এর ১৫তম কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইটিইটি, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বস্ত্র খাত ও পেশাজীবী অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ও মায়ের ডাকের সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফুদ্দিন আহমেদ চৌধুরী।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন ও সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, রাজউক চেয়ারম্যান ও আইইবি সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম সামসু উদ্দীন খানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আইটিইটি, বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত টেক্সটাইল প্রকৌশলী, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের চলমান উন্নয়নধারা বজায় রাখা, টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইটিইটির নবনির্বাচিত মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন এবং সিনিয়র সহসভাপতি প্রকৌশলী সুমায়েল মুহাম্মদ মল্লিক।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণে, আইটিইটির সাংগঠনিক সম্পাদক এবং Emmtex solution bd Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুঈদুল ইসলাম মুঈদ (Md. Moydul Islam Moid) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের হাত থেকে বিশেষ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930