অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ, শনিবার, বেলা ১১.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (টেলিকম), পুলিশ হেডকোয়ার্টার্স জনাব মোঃ মনিরুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ অফিসার্স মেসে আগমন করলে আরপিএমপি’র পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সালামী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
সালামী গ্রহণ শেষে অ্যাডিশনাল আইজিপি (টেলিকম) জনাব মোঃ মনিরুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশ বেতার কেন্দ্র ও বেতার টাওয়ার পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।