• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল পুনর্বহাল

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
রিহ্যাব প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল পুনর্বহাল

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব বহাল থাকছেন।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ স্থগিত করেছেন হাইকোর্ট। ড. আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে ১৫ সেপ্টেম্বর ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।
এর ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সেই সিদ্ধান্ত, যার মাধ্যমে রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করা হয়েছিল, তার কার্যকারিতা আপাতত স্থগিত হলো। আদালতের আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930