• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’-এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ও আন্তর্জাতিক ক্রেতাদের আকর্ষণ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’-এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ও আন্তর্জাতিক ক্রেতাদের আকর্ষণ

রাজধানীর বসুন্ধরা পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)-তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে স্বনামধন্য চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বিনে লেদার’ (Bene) Leather)। মেলায় দেশি-বিদেশি দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে প্রতিষ্ঠানটির জেনুইন লেদারের তৈরি বিভিন্ন আকর্ষণীয় পণ্যের ব্যাপক সাড়া মিলছে।

মেলায় প্রতিষ্ঠানের স্টল ও কার্যক্রম প্রসঙ্গে ‘বিনে লেদার’-এর প্রোপাইটর শামীমা আক্তার কেয়া জানান, এবারের এক্সপোতে তাদের স্টলে জেনুইন লেদার বা আসল চামড়ায় তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, জুতো, স্যান্ডেল, বুট ও জ্যাকেটসহ নানা প্রিমিয়াম মানের চামড়াজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতা ও বায়ারদের কাছে দেশীয় চামড়াজাত পণ্যের পরিচিতি বাড়ানো এবং একটি মজবুত বৈশ্বিক সংযোগ তৈরি করাই এই মেলায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য। ইতিপূর্বে চীন ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক এক্সপোতে তাদের পণ্য সফলভাবে রপ্তানি ও বিক্রি হয়েছে এবং ক্রেতাদের কাছ থেকে চমৎকার ফিডব্যাক পাওয়া গেছে।

কর্পোরেট ও সরকারি পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে শামীমা আক্তার কেয়া জানান, তারা বিভিন্ন স্বনামধন্য ব্যাংক (যেমন: রূপালী ব্যাংক ও জনতা ব্যাংক) এবং সরকারি বিভিন্ন প্রজেক্টের কর্পোরেট গিফট আইটেম সফলভাবে তৈরি করে দিয়েছেন। এছাড়া বায়িং হাউজের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ওষুধ ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট অর্ডারের কাজও সুনামের সাথে করে আসছে প্রতিষ্ঠানটি।

নতুন উদ্যোক্তা তৈরি ও চামড়া শিল্পের প্রসারে সরকারের প্রতি কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশংসনীয় ট্রেনিং ও ভাতা প্রদান করছে । তবে অনেক তরুণ উদ্যোক্তা উপযুক্ত মূলধন, সঠিক দিকনির্দেশনা ও স্থায়ী কর্মক্ষেত্রের অভাবে পিছিয়ে পড়ছেন। তাই ক্ষুদ্র ও তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র শিল্পনগরীতে স্থায়ীভাবে ছোট পরিসরে হলেও একটি নির্দিষ্ট স্থান বা জায়গা বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান তিনি, যাতে উদ্যোক্তারা একটি স্থায়ী ঠিকানায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930