লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে ফোর এস অ্যাডভান্স টেকনোলজির আধুনিক প্রযুক্তির প্রদর্শন
লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে ফোর এস অ্যাডভান্স টেকনোলজির আধুনিক প্রযুক্তির প্রদর্শন
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো’-তে অংশ নিয়েছে শীর্ষস্থানীয় মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর এস অ্যাডভান্স টেকনোলজিস (4S Advance Technologies)। মেলায় প্রতিষ্ঠানটির স্টল পরিদর্শন করেন এবং তাদের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার প্রকৌশলী সুদীপ কুমার সাহা।
মেলায় ফুডওয়্যার বা জুতো উৎপাদনের বিভিন্ন বিভাগের অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মেশিন প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে কাটিং, সুইং, লাস্টিং মেশিনসহ এমন কিছু সর্বাধুনিক প্রযুক্তি রাখা হয়েছে, যা জুতোর উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি ম্যানপাওয়ার বা জনবল কমাতে এবং সামগ্রিক উৎপাদনশীলতা (Productivity) বাড়াতে বিশেষভাবে কার্যকর।
মেলার উদ্বোধনী ও পরবর্তী দিনগুলোতে অ্যাপেক্স, বাটা, আরএফএল, আকিজ গ্রুপ ও বসুন্ধরার মতো দেশের শীর্ষস্থানীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিরা স্টলটি পরিদর্শন করেন। এই আধুনিক স্বয়ংক্রিয় মেশিনগুলোর কার্যকারিতা দেখে তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং ইতিবাচক সাড়া দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রকৌশলী সুদীপ কুমার সাহা জানান, ফোর এস অ্যাডভান্স টেকনোলজিস মূলত চীন, জার্মানি এবং ইতালি থেকে মানসম্মত জুতো তৈরির মেশিন আমদানি করে দেশের এক্সপোর্ট ও লোকাল ফুটওয়্যার ফ্যাক্টরিগুলোতে টার্নকি (Turnkey) বেসিসে প্রজেক্ট সাপ্লাই, মেশিন ইনস্টলেশন এবং গ্যারান্টিসহ আফটার সেলস সার্ভিস দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বাংলাদেশে ২৩টি নতুন প্রজেক্ট এবং ৫০টিরও বেশি স্বনামধন্য কোম্পানির সাথে সফলভাবে কাজ করেছে।
সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থী ও কাস্টমারদের ব্যাপক ভিড়ে মেলায় দারুণ সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন উদ্যোক্তারা যাতে দেশে চামড়াজাত পণ্য ও জুতো উৎপাদন করে তা বিশ্ববাজারে রপ্তানি করতে পারেন, সেজন্য ফোর এস অ্যাডভান্স টেকনোলজিস মূলত চীন, জার্মানি এবং ইতালি থেকে মানসম্মত জুতো তৈরির মেশিন আমদানি করে দেশের এক্সপোর্ট ও লোকাল ফুটওয়্যার ফ্যাক্টরিগুলোতে টার্নকি (Turnkey) বেসিসে প্রজেক্ট সাপ্লাই, মেশিন ইনস্টলেশন এবং গ্যারান্টিসহ আফটার সেলস সার্ভিস দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বাংলাদেশে ২৩টি নতুন প্রজেক্ট এবং ৫০টিরও বেশি স্বনামধন্য কোম্পানির সাথে সফলভাবে কাজ করেছে। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থী ও কাস্টমারদের ব্যাপক ভিড়ে মেলায় দারুণ সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন উদ্যোক্তারা যাতে দেশে চামড়াজাত পণ্য ও জুতো উৎপাদন করে তা বিশ্ববাজারে রপ্তানি করতে পারেন, সেজন্য ফোর এস অ্যাডভান্স টেকনোলজিস সর্বদা সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।
মেলার পর যেকোনো প্রয়োজনে আগ্রহীরা ফার্মগেটের ইন্দিরা রোডে অবস্থিত ফোর এস অ্যাডভান্স টেকনোলজিস এবং উত্তরায় অবস্থিত তাদের নির্দিষ্ট অফিসে যোগাযোগ করতে পারেন।