তালিকাভূক্ত সন্ত্রাসী, চুরি, ডাকাতি, মাদক, অস্ত্র ও খুনসহ মোট ২০ টি মামলার এজাহারভূক্ত ও অস্ত্র মামলার পরোয়ানাভূক্ত আসামি রাসেল @ কামলা রাসেল (৩৮)’কে ঢাকা মহানগরীর উত্তরখান থানাধীন এলাকা হতে রাসেল @ কামলা রাসেল কে গ্রেফতার করেছ র্যাব।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় তালিকাভূক্ত সন্ত্রাসী, চুরি, ডাকাতি, মাদক, অস্ত্র ও খুনসহ মোট ২০ টি মামলার এজাহারভূক্ত ও অস্ত্র মামলার পরোয়ানাভূক্ত আসামি রাসেল @ কামলা রাসেল (৩৮), পিতাঃ মোঃ খোকন মিয়া, সাং-১৮২/ওহাব কলোনী, থানাঃ সবুজবাগ, জেলাঃ ঢাকা’কে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ ২১৫৫ ঘটিকার সময় র্যাব-১, সিপিসি-২ কোম্পানী এবং র্যাব-০৩, সিপিএসসি, ঝিলপাড়, শাহজাহানপুর এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর উত্তরখান থানাধীন আটপাড়া বাস স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর সবুজবাগ ও যাত্রাবাড়ী থানায় মাদক, চুরি, ডাকাতি, অস্ত্র ও খুনসহ মোট ২০টি মামলা রয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ কোর্ট এর মাধ্যমে ধৃত আসামির বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হলে ধৃত আসামী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন। পরবর্তীতে র্যাব-৩, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে র্যাব-১ এর সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।