শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে ড্রীম হলিডে পার্কের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা দেশের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানিয়েছেন।
তিনি বলেন,”আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল হিন্দু সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।ড্রীম হলিডে পার্কের এমডি প্রবীর কুমার সাহা বলেন,আমাদের দেশের বিভিন্ন ধর্মাবলাম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন, ধর্মীয় উৎসব পালন করছে এবং করবে।এটি আমাদের বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে বিভিন্ন আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি খুব আনন্দিত। এদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রায় রুপ দিয়েছে।
সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারাদেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপিত হবে বলে আমি আশাবাদী এবং সুন্দর ভাবে সমাপ্ত হবে। শান্তি ও মানবতা সকল ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হতে পথ দেখায়, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ।তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে, হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতা আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত মূল্যবোধ।বিশ্বে মানুষ ও মানবতার জয় হোক-এই প্রত্যাশা করি।প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গোৎসব সফল হোক সার্থক হোক এবং সকলের মঙ্গল কামনা করি।