• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সোহরাওয়ার্দী উদ্যানে র‍্যাব-০৩ এর অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে র‍্যাব-০৩ এর অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল, রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এর পশ্চিম পার্শ্বের পরিত্যক্ত ফুলওয়ালা ক্যান্টিনে ২৩/০৯/২০২৫ তারিখ দুপুরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রনি মিয়া (২০), পিতাঃ মৃত বায়তুল মিয়া, গ্রামঃ মানিকদি, থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ ও ২। মোঃ তুহিন ইসলাম (১৯), পিতাঃ মোঃ বাদল মিয়া, সোহরাওয়ারদি উদ্যান এলাকা (ভাসমান), ঢাকা’দের হেফাজত হতে ১৬ কেজি গাঁজা মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অল্প মূল্যে উক্ত মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় অপরাধ করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-২১, তারিখ :২৩/০৯/২০২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031