ভারতীয় হাই কমিশন ও আইজিসিসি যৌথ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
ভারতীয় হাই কমিশন ও আইজিসিসি যৌথ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
ভারতীয় হাই কমিশন ও আইজিসিসি যৌথভাবে ২১ জুন ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ ইং উদ্যাপন করেছে। এই অনুষ্ঠানে কমন ইয়োগা প্রোটোকল অনুযায়ী একটি জমকালো যোগ অধিবেশন এবং বাংলাদেশের ছয়টি খ্যাতনামা যোগ প্রতিষ্ঠান কর্তৃক মনোমুগ্ধকর যোগ প্রদর্শনী উপস্থাপন অন্তর্ভুক্ত ছিল।
হাই কমিশনার প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে আজকের বিশ্বে যোগের সর্বজনীনতাকে তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, এ বছরের মূলভাব #YogaForOneEarthOneHealth ব্যক্তিগত সুস্থতার সঙ্গে বৈশ্বিক টেকসই উন্নয়নের সংযোগ স্থাপনের ক্ষেত্রে যোগের গুরুত্বকে প্রতীকায়িত করে। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধন স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, সুস্থতা ও সৌহার্দ্য অর্জনের পথে যোগ দুই দেশের মানুষের মধ্যে ঐক্যের আরেকটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
#IDY2025 উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের তারকাগণ, যোগব্যায়াম অনুরাগীগণ ও বাংলাদেশি সমাজের বিভিন্ন স্তরের অনেক সুপরিচিত ব্যক্তিত্বের প্রাণবন্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। অংশগ্রহণকারীগণের মধ্যে ছিলেন প্রবীণ যোগব্যায়াম অনুশীলনকারী, শিল্পী, গণমাধ্যম প্রতিনিধি, পন্ডিতগণ ও তরুণ সমাজ, যাঁরা সবাই যোগব্যায়াম প্রদর্শনী ও কমন যোগ প্রটোকল সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।