• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

১লা জুলাই থেকে শুরু হওয়া “দেশ গঠনে জুলাই পদযাত্রা’র” অংশ হিসেবে, – গোপালগঞ্জে পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য আশরাফুল, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কোবিরসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930