৫১ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত…
৫১ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত…
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫
অদ্য পুলিশ ট্রেনিং সেন্টার, পিটিসি নোয়াখালী’তে ৫১ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা, অ্যাডিশনাল আইজিপি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ হায়দার আলী খান বিপিএম-সেবা কমান্ডেন্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী, জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার নোয়াখালী। জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) কমান্ডেন্ট পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী সহ আগত অতিথি বৃন্দ।