এনডিএম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো
এনডিএম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৫
ঢাকার লেকশোরে শনিবার,১৭ তারিখ ২০২৫ ইং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।জমকালো অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্ব,বিদেশি কূটনৈতিক বৃন্দ,শতাধিক কর্মী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে উপস্থিত ছিলেন জননেতা তারেক রহমান।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—আমরা এগিয়ে চলছি দৃঢ় সংকল্পে। “এবারের অঙ্গীকার, নির্বাচিত সরকার”