বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেকের একটি হত্যা মামলায় ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না হাইকোর্ট তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
মঙ্গলবার (৬ মে) এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্টে বেঞ্চ এ রুল দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।
আইনজীবী নাজমুস সাকিব জানান, আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছেন।