• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কয়রায় মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
কয়রায় মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনাঃ

কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার ২ জন শিক্ষককে অনৈতিক কার্যক্রমের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী শনিবার ৪নং কয়রা লঞ্চঘাট বাজারে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মোঃ শরিফুল ইসলাম, আবু সাঈদ মোল্যা, আবুল কালাম শেখ, মাওলানা শিহাব উদ্দিন, নুরুজ্জামান খোকা, আঃ মান্নান মল্লিক, নুরী শেখ, হাফেজ আবু হানিফ, মজিবার মৃধা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ বিরোধী অনৈতিক কার্যক্রমে অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার
দুই শিক্ষক শিউলি আক্তার ও সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। শুধু সাময়িক বরখাস্ত নয়, তাদের স্থায়ী বহিস্কার করতে হবে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এই দুই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের এ ধরনের কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। এ জন্য তারা তাদের স্থায়ী বহিস্কারের দাবী জানান। উক্ত মানববন্ধনে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930