• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত”

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪
“বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত”

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.) ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা মহোদয়। সভায় প্রধান অতিথি মহোদয় সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মাননীয় ডিআইজি মহোদয় মহোদয় তাৎক্ষণিক সমাধান প্রদান করেন ও সমাপনী বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন এবং পরিশেষে প্রধান অতিথি মহোদয় বলেন বর্তমানে পুলিশের ক্রান্তিকাল ও ইমেজ সংকট কাটিয়ে উঠার জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে তাদের কর্মের প্রতি আরোও আন্তরিক হতে হবে।

উক্ত কল্যাণ সভায় জনাব শরিফুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশাল, জনাব মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলা, জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলা,জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জনাব মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),ভোলা, জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।