• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২৪ এর গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি১৯ জুলাই আয়োজিত হচ্ছে জাতীয় কনভেনশন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২৫
২৪ এর গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি১৯ জুলাই আয়োজিত হচ্ছে জাতীয় কনভেনশন


চব্বিশের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই উপলক্ষে বাংলাদেশে আয়োজিত হবে জাতীয় কনভেনশন।

রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে সেফটি নেটওয়ার্ক বাংলাদেশ এর সহযোগিতায় ‘জুলাই-২৪ শহীদ পরিবার’ এবং ‘ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গণঅভ্যুত্থানের সময় নিহত শহীদদের পরিবারের সদস্য, আহতরাসহ সংশ্লিষ্ট ৪০০০ লোকের উপস্থিতিতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই জাতীয় কনভেনশন।

জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও ত্যাগের মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব দেশ ব্যাপী স্মরণ করতেই হবে এই আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল আওয়াল। শহীদ গোলাম নাফিজের বাবা গোলাম রহমান ও শহীদ জাবিদ ইব্রাহিমের বাবা কবির হোসেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শহীদ ইমন মিয়ার মা জহুরা বেগম।

বক্তারা অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারকার্য সরাসরি দেখার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে, বিচারকার্যের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সেফটি নেটওয়ার্ক বাংলাদেশ সাম্প্রতিক ‘হিরোজ অব ’২৪’ শীর্ষক একটি অনাড়ম্বর অনুষ্ঠানে প্রচারবিমুখ শহীদ পরিবার, গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, সম্মুখসারির নেতৃবৃন্দদের সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করে।

এর ধারাবাহিকতায়, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সংগঠনসমূহ, বিশেষ করে তারুণ্য-নির্ভর শক্তিগুলোকে অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতা প্রদানের কার্যক্রম অব্যাহত রেখেছে সেফটি নেটওয়ার্ক বাংলাদেশ।

এরকম একটি আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য ঢাকা ক্লাব কর্তৃপক্ষ সেফটি নেটওয়ার্ক বাংলাদেশকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930