• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সদ্য যোগদানকৃত নবীন কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
সদ্য যোগদানকৃত নবীন কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

অদ্য সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মোঃ মনিরুল হক হলে নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত নবীন কনস্টেবলদের ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।

প্রধান অতিথি নবীনদের উদ্দেশে বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের মর্যাদা রক্ষায় প্রত্যেককে দায়বদ্ধভাবে কাজ করতে হবে।”
ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নবীন কনস্টেবলগণ তাদের দায়িত্ব-কর্তব্য, আচরণবিধি ও পুলিশিং দক্ষতা বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করবেন মর্মে প্রধান অতিথি আশাবাদ ব্যাক্ত করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930