• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রেডিও ক্যাপিটালে ফাগুন ভালোবাসা উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৪
রেডিও ক্যাপিটালে ফাগুন ভালোবাসা উৎসব

কোকিলের মিষ্টি সুরের কুহুতানে মুখরিত প্রকৃতি। গাছে গাছে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পত্রপল্লবে শোভিত হয়েছে বৃক্ষরাজি। কোকিলের সুরের সাথে নতুন সাজে প্রকৃতির সাজসজ্জায় জানান দিয়েছে ঋতুরাজের আগমনী বার্তা। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এখন দারুণ মাস, আমি জানি তুমি আসিবে না ফিরে মিটিবে না পিয়াস- কবির বিরহমালায় গাঁথা সুর যেন পাখির কন্ঠে প্রতিধবনিত হচ্ছে চারিদিকে। আগুনঝরা ফাগুনের উচ্ছাসের সাথে ভালোবাসার রঙে কাল বুধবার ফাগুনমিশ্রিত ভালোবাসায় মেতে উঠবে সারাদেশ। ফাগুন রাঙা দিবসের সাথে ভালোবাসা দিবস উদযাপনে দেশের সবথেকে বড় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এই প্রথম বারের বর্ণালী বসন্তের সাথে ভালোবাসার উন্মাদনায় মেতে উঠবে। বসন্ত ও ভালোবাসা দিবসের এমন সুষমামন্ডিত শৈল্পিক কর্মযজ্ঞে দিনব্যাপী বই উৎসবের আয়োজন করছে ক্যাপিটাল এফ এম ৯৪.৮। এতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক ও শোবিজ অঙ্গনের তারকারা।
সকাল ১০টায় কবি হাসান হাফিজ ও শাহনাজ মুন্নীর প্রেম ও কবিতা দিয়ে আয়োজনের সূচনা ঘটবে। এরপর সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী হায়দার হোসেন, কাজল আরিফ, রাজিয়া সুলতানা আরজু, তনুশ্রী রায়। রেডিও ক্যাপিটালের এমন আয়োজনে শ্রোতারা জনপ্রিয় আরজে,দের কথার যাদুতে মোহিত হবে। সাথে থাকবে দম ফাটানো হাসির কৌতুক। এতে অংশ নিবেন শাওন ও আনোয়ার আলম সজল প্রমুখ।
রাত ৯টা পর্যন্ত এই আয়োজন শুনতে পাবেন ৯৪.৮ এফ এম এ আর ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm। গুগোল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও ক্যাপিটাল ৯৪.৮ অ্যাপটি।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930