• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংস্কৃতি মন্ত্রীর মহম্মদপুরে দু:স্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬
সংস্কৃতি মন্ত্রীর মহম্মদপুরে দু:স্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে দু:স্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নারীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। তিনি উপকারভোগী নারীদের এই সহায়তাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত দু:স্থ ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930