• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভোলায় ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
ভোলায় ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ০২০০ ঘটিকা হতে সকাল ০৫০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৮ টি দেশীয় অস্ত্র (রামদা), ০১ টি চাইনিজ ছুরি এবং ০৬ টি স্টীল এর পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ (২৬) কে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31