• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ মঙ্গলবার (২১ আগষ্ট ২০২৪) পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে ও জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা এর সঞ্চালনায় আগষ্ট/২০২৪ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন ।

সভায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার প্রদান করেন ও সম্মাননা স্মারক প্রদান করেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা।

সভায় অন্যান্যের মধ্যে জনাব মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলা, জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলা, জনাব মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),ভোলা, জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন