• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ০১টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ০২ জন সক্রিয় ডাকাত সদস্য আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ০১টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ০২ জন সক্রিয় ডাকাত সদস্য আটক

মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এরূপ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮ অক্টোবর আনুমানিক রাত ০২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন চর রাসেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল (৫৫) এবং আব্দুল বাতেনকে (৬৫) ০১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০৬ টি দেশীয় অস্ত্র (রামদা) ও ০১ টি মোবাইলসহ আটক করা হয়।

তিনি আরও বলন, পরবর্তীতে আটককৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।