টোয়াব আয়োজিত দেশের অন্যতম সেরা এবং বহুল প্রত্যাশিত ১২তম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা ২০২৪ এ অংশ নিয়েছে ইনোগ্লোব ট্রাভেল এন্ড ট্যুরস লিমিটেড। বিরাট স্টল দিয়ে তারা অর্জন করেছে দর্শনার্থী ও ক্রেতাদের উৎসুক সাড়া। ভ্রমণ পিপাসুদের ভীড়ে মেলার ২য় দিন শুক্রবার মুখরিত ছিল তাদের আকর্ষণীয় স্টল। ১-৩ ফেব্রুয়ারী ঢাকার বিআইসিসি, আগারগাঁও তে অনুষ্ঠেয় পর্যটন শিল্পের সেরা এই মেলায় নিত্যনতুন, চমকপ্রদ সব সেবা ও অফার জানাতে স্টল সমেত অংশ নেয় কোম্পানীটি।
২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এই খাতে সাফল্যের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। পৃথিবীর সব সেরা দেশ এবং ভ্রমণ গন্তব্যে নির্বিঘ্নে গমন করার জন্য ইনোগ্লোব ট্যুরস এন্ড ট্রাভেলস বিভিন্ন অফার এবং ছাড় দিয়েছে এই মেলাতে। কোম্পানীটি মূলত তিন দশকের প্রাচীন শীর্ষ ভ্রমণ সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠান ট্যুর প্লানার্স এর অঙ্গ সংগঠন৷ এ তালিকায় আরো রয়েছে বিজকন হলিডেজ (২০০৭ এ প্রতিষ্ঠিত), বুকহোটাক ও এরোগ্রিটার। এসব প্রতিষ্ঠান আটাব, আইএটিএ, টোয়াব, ই-ক্যাব, জাটা, পাটা ইত্যাদির সদস্য। ড. মো: তাসলিম আমিন শোভন ইনোগ্লোব ট্যুরস এন্ড ট্রাভেলস এর সিইও এবং পরিচালক। তিনি ২২ বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতার ডালি দিয়ে কোম্পানীর ব্যবসায়িক যাত্রাকে অগ্রগামী করে তুলেছেন। তার যোগ্য অগ্রজ, ভাই মো: ফরিদুল হক ছিলেন টোয়াব এর প্রতিষ্ঠাতা সভাপতি। এই ব্যবসা শিল্পে তার অভিজ্ঞতা ৪০ বছরের। কী কারণে এই প্রতিষ্ঠানের আস্থা সব ভ্রমণকারীদের মধ্যে দেখা যায়? উত্তরে ড. তাসলিম আমিন শোভন জানান- “আমরা ভ্রমণকারীদের আস্থা, বিশ্বাস অর্জন করেছি উন্নত সেবা ও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে। আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করি ভ্রমণকারীদের সক্ষমতা বিচার করে। তাই তো ইনোগ্লোব ট্যুরস এন্ড ট্রাভেলস ভ্রমণকারীদের প্রথম পছন্দ।”
ইতিমধ্যে কোম্পানীটি ফরেন ট্যুরিস্ট অ্যাওয়ার্ড এবং দক্ষিণ এশিয়ার সেরা ট্রাভেল এজেন্ট পুরস্কার লাভ করেছে। আবার, নেপাল-ভারত থেকে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারও পেয়েছে। প্রতি বছর এ ধরণের পর্যটন মেলায় ধুমধাম সফলতার সাথে তারা অংশ নিয়ে থাকে।