• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর শস্য বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর শস্য বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর শস্য বিভাগের আয়োজনে ‘Crop Improvement Program of NARS Institutes: Research Progress 2024-25 & Research Program 2025-26’ শীর্ষক দুই দিনব্যাপী বার্ষিক পর্যালোচনা কর্মশালা অদ্য ৫ অক্টোবর ২০২৫ রবিবার বিএআরসি মিলনায়তনে শুরু হয়েছে। সকালে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিএআরসি’র সদস্য পরিচালক (শস্য) ড. মোঃ আবদুছ ছালাম এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র শস্য বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রেজওয়ান মোল্লা।
বার্ষিক পর্যালোচনা কর্মশালার কারিগরি সেশনে ৯টি নার্সভুক্ত প্রতিষ্ঠানের ১৬টি বিভাগ ও কেন্দ্র ২০২৪- ২৫ অর্থবছরের গবেষণা অগ্রগতি ও ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা পরিকল্পনা উপস্থাপনা করা হবে।