• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ”

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
“কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ”

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন,
“আমেনা বেগম ছিলেন একজন স্নেহময়ী মা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930