• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভুটানের প্রধানমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬
ভুটানের প্রধানমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে যাত্রাবিরতির জন্য ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী এক ঘণ্টারও বেশি সময় ঢাকায় যাত্রাবিরতি করবেন। যাত্রাবিরতি শেষে তিনি তার বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930